Accident in Kolkata: সাতসকালে নিউটাউনের পেঁচার মোড়ে বড়সড় দুর্ঘটনা
ABP Ananda | 11 Jun 2023 09:04 AM (IST)

সাতসকালে নিউটাউনের পেঁচার মোড়ে বড়সড় দুর্ঘটনা। ৩টি গাড়ির রেষারেষিতে মোটরবাইকে (Bike) ধাক্কা মারে একটি গাড়ি (Car)। আহত হন বাইক চালক-সহ ২। বাইক চালকের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় বেসরকারি হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে। ভোর সোয়া ৫টা নাগাদ এই দুর্ঘটনা ঘটে। নিউটাউনের নারকেল বাগান থেকে এয়ারপোর্টের দিকে যাওয়ার সময় ৩টি গাড়ির রেষারেষি চলছিল। একটি গাড়ি সিগন্যালে দাঁড়িয়ে থাকা বাইক, মিনিডোর ও আরেকটি গাড়িকে ধাক্কা মারে। বাইক সমেত চালক গাড়ির তলায় ঢুকে যান। ২টি গাড়ির চালক আটক হলেও, তৃতীয় গাড়ির চালক পলাতক। তাঁর সন্ধান চালাচ্ছে ইকো পার্ক থানার পুলিশ। স্থানীয়দের অভিযোগ, এলাকায় স্পিড ব্রেকার না থাকায় বেপরোয়াভাবে যান চলাচল করে।