Kolkata Accident: কলকাতায় ফের বেপরোয়া গতির দৌরাত্ম্য! প্রাণ গেল পুলিশ কর্মীর
ABP Ananda | 13 Dec 2023 11:37 AM (IST)

Kolkata News: খাস কলকাতায় (Kolkata) বেপরোয়া লরির ধাক্কায় মৃত্যু হল এক পুলিশ কর্মীর (Policeman Death)। ভোর ৫টা নাগাদ মানিকতলা (Mankitala) মোড়ের কাছে এই ঘটনা ঘটে।ডিউটি সেরে মোটরসাইকেলে চড়ে বাড়ি ফিরছিলেন পশ্চিম বন্দর থানার কনস্টেবল অভিজিৎ চক্রবর্তী। রাজা দীনেন্দ্র স্ট্রিট ও বিবেকানন্দ রোডের সংযোগস্থলে দুর্ঘটনা ঘটে। মানিকতলা মোড়ের দিকে যাওয়ার সময়, পুলিশ কর্মীর বাইকে ধাক্কা মারে পণ্যবাহী বেপরোয়া লরি। পুলিশ কর্মী রাস্তায় পড়ে গেলে, তাঁকে পিষে দিয়ে চলে যায়। সিসি ক্যামেরার ফুটেজ দেখে লরি ও চালকের খোঁজ চালাচ্ছে মানিকতলা থানার পুলিশ। ABP Ananda Live