Abhisekh Banerjee: আজ ইডির কাছেই হাজিরা দিচ্ছেন অভিষেক , খবর সূত্রের । ABP Ananda Live
ABP Ananda | 13 Sep 2023 10:15 AM (IST)

বিরোধী জোটের বৈঠকে নয়, আজ ইডির কাছেই হাজিরা দিচ্ছেন অভিষেক বন্দ্য়োপাধ্য়ায়, খবর সূত্রের। তৃণমূলের ইঙ্গিতপূর্ণ মন্তব্য, অভিষেকের শিরদাঁড়া সোজা, তাই তিনি সামনাসামনি পরিস্থিতির মোকাবিলা করবেন। যদিও অভিষেককে ডাকা প্রসঙ্গে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর বক্তব্য, কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার তদন্তে তাঁর খুব একটা ভরসা নেই।