Jadavpur: ইউজিসি-র গাইড লাইন মেনে এবার প্রথম বর্ষের ছাত্রদের জন্য আলাদা হস্টেলের ব্যবস্থা

ছাত্রমৃত্যুর ঘটনার ১২দিন পরে অবশেষে ঘুম ভাঙল যাদবপুর বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের। ইউজিসি-র গাইড লাইন মেনে এবার প্রথম বর্ষের ছাত্রদের জন্য আলাদা হস্টেলের ব্যবস্থা। বিশ্ববিদ্যালয় চত্বরের ভিতরেই একটি আলাদা হস্টেলে থাকার ব্যবস্থা হল প্রথমবর্ষের ছাত্রদের। এতদিন এখানে থাকতেন শিক্ষা কর্মীরা। তাঁদের পুনর্বাসনের ব্যবস্থা করে এই হস্টেলটি প্রথমবর্ষের জন্য বরাদ্দ করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। সেই নতুন হস্টেল ঘুরে দেখলেন আমাদের প্রতিনিধি কৃষ্ণেন্দু অধিকারী।

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola