Baguiati Murder: বাগুইআটিকাণ্ডে অধরা মূল অভিযুক্ত! পুলিশের ভূমিকায় একাধিক প্রশ্ন
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 08 Sep 2022 10:05 AM (IST)

বাগুইআটি জোড়া খুনের ২ সপ্তাহ পরেও অধরা মূল অভিযুক্ত সত্যেন্দ্র। অভিষেক-অতনু হত্যা তদন্তে পুলিশের ভূমিকায় একাধিক প্রশ্ন। দেহ উদ্ধারের পরই সব থানায় আসে ইমেল। মৃতদেহের ছবি, আনুমানিক বয়স, পোশাকের বিবরণ দিয়ে পাঠানো হয় ইমেল।