✕
  • হোম
  • INDIA AT 2047
  • WB RESULT 2024
  • কলকাতা
  • উত্তরবঙ্গ
  • দক্ষিণবঙ্গ
  • পূর্ব বর্ধমান
  • হুগলি
  • উত্তর ২৪ পরগনা
  • বীরভূম
  • মালদা
  • ভারত
  • রাজ্য
  • ফুটবল
  • ক্রিকেট
  • আইপিএল
  • বিনোদন
  • খুঁটিনাটি
  • পুজো পরব
  • জ্যোতিষ
  • শিক্ষা এবং চাকরি
  • অটো
  • আন্তর্জাতিক
  • খবর
  • প্রযুক্তি
  • বাজেট
  • বিজ্ঞান
  • অফবিট
  • পডকাস্ট শো
  • লাইফস্টাইল
  • স্বাস্থ্য
  • উপযোগিতা
  • শারদোৎসব
  • মাধ্যমিকের ফল
  • উচ্চ মাধ্যমিকের ফল
  • IDEAS OF INDIA
  • যোগাযোগ করুন

Acropolis Mall Fire: অ্যাক্রোপলিস মলে সিঁড়িতে রাবিশের বস্তা-লোহার রড,পালাতে গিয়ে বাধার মুখে কর্মীরা

ABP Ananda  |  15 Jun 2024 12:09 AM (IST)
ABP News

ABP Ananda Live: সিঁড়িতে রাখা রাবিশের বস্তা, লোহার রড। অ্যাক্রোপলিস মলে আগুন লাগার সময়, পালাতে গিয়ে এইভাবেই বাধার মুখে পড়লেন বহুতলের কর্মীরা। ফের প্রশ্নের মুখে পড়ল সুরক্ষা।  


কলকাতার বুকে অভিজাত এলাকায় ২১ তলার ইমারত...শপিং মল থেকে রেস্তোরাঁ...অফিস...কী নেই....প্রত্যেক দিন শয়ে শয়ে মানুষের আনাগোনা।কিন্তু, এতগুলো মানুষের প্রাণ নিয়ে কি এতদিন ছিনিমিনি খেলা হচ্ছিল? শুক্রবারের অগ্নিকাণ্ড সেই প্রশ্নটাই তুলে দিল।
প্রশ্ন তুলে দিল এই ছবিগুলি... কোনও বহুতলে আগুন লাগলে প্রথমেই লিফট বন্ধ করে দেওয়া হয়। ব্যবহার করতে বলা হয় সিড়ি। ঠিক সেই নিয়ম মেনেই এদিন উপরতলা থেকে নীচের দিকে নেমে আসছিলেন সবাই। কিন্তু, সেখানেও পদে পদে বাধা...সিড়ি পুরোপুরি ফাঁকা থাকার কথা, কিন্তু সেখানে সিড়ির এক পাশে বোঝাই করে রাখা আছে রাবিশের বস্তার স্তূপ...শুধু বস্তা নয়, রাখা আছে লোহার রড, বাঁশ, কাঠ...যে কারণে আগুন লাগার পর উপরতলা থেকে নামতে প্রচণ্ড অসুবিধার মুখে পড়েন অনেকেই।
আগুন নেভাতে আসে দমকলের ১৫টি ইঞ্জিন এবং একটি ল্যাডার। শপিং মলের ডানদিক থেকে ল্যাডারটি ঢোকানো হয়...কিন্তু, সেখানে একটি গাড়ি দাঁড়িয়ে থাকায় এগোতে পারছিল না ল্যাডারটি...যে কারণে দীর্ঘক্ষণ কাজে লাগানো যায়নি এই ল্য়াডার। শেষমেশ ঠেলে গাড়ি সরানোর পর, কাজ শুরু করে ল্যাডার।

  • হোম
  • ভিডিও
  • জেলার খবর
  • Acropolis Mall Fire: অ্যাক্রোপলিস মলে সিঁড়িতে রাবিশের বস্তা-লোহার রড,পালাতে গিয়ে বাধার মুখে কর্মীরা

TRENDING VIDEOS

Breaking News : Lucknow में अरशद नाम के युवक ने अपनी मां समेत 4 बहनों की हत्या की1 Year ago

Sambhal News : जुमे की नमाज से पहले छावनी बना संभल...चप्पे-चप्पे पर नजर | Breaking News1 Year ago

Badrinath Dham Kapaat: आज से खुले बद्रीनाथ धाम के कपाट, दर्शन के लिए उमड़े श्रद्धालु | Uttarakhand2 Year ago

UP Politics: लोकसभा चुनाव में सपा-कांग्रेस का यूपी में क्या होगा, मंत्री Narendra Kashyap ने बताया2 Year ago

About us | Advertisement| Privacy policy
© Copyright@2026.ABP Network Private Limited. All rights reserved.