Anjana Bhowmick: প্রয়াত বর্ষীয়ান অভিনেত্রী অঞ্জনা ভৌমিক | ABP Ananda LIVE
ABP Ananda | 17 Feb 2024 02:13 PM (IST)

ABP Ananda LIVE: প্রয়াত বর্ষীয়ান অভিনেত্রী অঞ্জনা ভৌমিক। বয়স হয়েছিল ৭৯ বছর। দীর্ঘদিন বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন। গতকাল গভীর রাতে শ্বাসকষ্টের সমস্যা নিয়ে গুরুতর অসুস্থ অবস্থায় বাইপাসের ধারে ফর্টিস হাসপাতালে আনা হয় অঞ্জনা ভৌমিককে। ICU-তে ভর্তি করা হয়। আজ সকালে হাসপাতালেই শেষনিঃশ্বাস ত্যাগ করেন অভিনেত্রী। উত্তম কুমারের সঙ্গে চৌরঙ্গী ও নায়িকা সংবাদ-এর মতো ছবিতে অভিনয় করেছেন অঞ্জনা ভৌমিক।