Adenovirus: অ্যাডিনোভাইরাস নিয়ে স্বাস্থ্যমন্ত্রীর বিবৃতি দাবি, বিধানসভায় বিক্ষোভ বিজেপি-র
বিধানসভায় বিজেপির (BJP) বিক্ষোভ। অ্যাডিনোভাইরাস (Adenovirus) নিয়ে স্বাস্থ্যমন্ত্রীর বিবৃতি দাবি। স্বাস্থ্যপ্রতিমন্ত্রীর কাছেও বিবৃতি দাবি করা হয়। স্বাস্থ্যপ্রতিমন্ত্রী জানিয়ে দেন এই নিয়ে আগেই বিবৃতি দিয়েছেন মুখ্যমন্ত্রী। 'নতুন করে বিবৃতি দেওয়ার প্রয়োজন নেই', জানালেন স্বাস্থ্যপ্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য।