Adenovirus: ২ মাসে প্রাণ গেল ৯৪ জন শিশুর, অ্যাডিনো-আতঙ্ক অব্যাহত

ABP Ananda  |  05 Mar 2023 01:17 PM (IST)
ABP News

অ্যাডিনো-আতঙ্কের মধ্যেই বি সি রায় হাসপাতালে আরও ৫ শিশুর মৃত্যু হল। এছাড়া, আরজি কর হাসপাতাল সূত্রে জানা গেছে, জানুয়ারি ও ফেব্রুয়ারি মিলিয়ে সেখানে মৃত্যু হয়েছে ২৫ জন শিশুর। পুরুলিয়া জেলা হাসপাতাল সূত্রে খবর, ফেব্রুয়ারিতে এক শিশুর মৃত্যু হয়েছে। এই নিয়ে ২ মাসে রাজ্যে ৯৩ জন শিশুর মৃত্যু হল। 


অন্যদিকে, জ্বর, নিউমোনিয়া থাকায় গত মঙ্গলবার বি সি রায় হাসপাতালে ভর্তি করা হয় বনগাঁ মালঞ্চর বাসিন্দা চারমাসের শিশুকে। ভেন্টিলেশনে থাকাকালীন আজ ভোর ৪টে নাগাদ তার মৃত্যু হয়। একমাস আগে পক্সে আক্রান্ত হয়েছিল ওই শিশু। সেইসময় ভর্তি করা হয় চিত্তরঞ্জন ন্যাশনাল মেডিক্যালে। একইসঙ্গে সকাল ৬টা নাগাদ বি সি রায় হাসপাতালে মৃত্যু হয় মেটিয়াবুরুজের বাসিন্দা ১ বছর ৭ মাসের শিশুকন্যার। জ্বর, শ্বাসকষ্টের সমস্যা নিয়ে গত ৮ দিন ধরে বি সি রায় হাসপাতালের এইচডিইউ-তে ভর্তি ছিল ওই শিশু। 
-------------
অ্যাডিনো-আতঙ্কের মধ্যেই বি সি রায় হাসপাতালে আরও ৫ শিশুর মৃত্যু হল (Adenovirus)
২ মাসে প্রাণ গেল ৯৩ জন শিশুর
শুধুমাত্র আর জি করেই মৃত্যু হয়েছে ২৫ জনের
বি সি রায় হাসপাতালেও একের পর এক শিশুর মৃত্যু
চাপ বাড়ছে হাসপাতালে, আইসিইউ বেডের হাহাকার

  • হোম
  • ভিডিও
  • জেলার খবর
  • Adenovirus: ২ মাসে প্রাণ গেল ৯৪ জন শিশুর, অ্যাডিনো-আতঙ্ক অব্যাহত

TRENDING VIDEOS

"মহম্মদ সেলিম.. এত বড় সাহস", নিশানা করে কী বললেন মুখ্যমন্ত্রী?5 Hour ago

"২১ শে জুলাই নিয়ে প্রতারণা করেছেন", আক্রমণ রাজু বন্দ্যোপাধ্য়ায়6 Hour ago

চয়ন ভট্টাচার্য ও রাজু বন্দ্যোপাধ্যায় তুমুল তর্কবিতর্ক |6 Hour ago

দিল্লি পৌঁছলেন মমতা, জ্ঞানেশকাণ্ডে কাল দিল্লির রামলীলা ময়দানে ইন্ডি জোটের সমাবেশ6 Hour ago

About us | Advertisement| Privacy policy
© Copyright@2026.ABP Network Private Limited. All rights reserved.
  • হোম
  • INDIA AT 2047
  • WB RESULT 2024
  • কলকাতা
  • উত্তরবঙ্গ
  • দক্ষিণবঙ্গ
  • পূর্ব বর্ধমান
  • হুগলি
  • উত্তর ২৪ পরগনা
  • বীরভূম
  • মালদা
  • ভারত
  • রাজ্য
  • ফুটবল
  • ক্রিকেট
  • আইপিএল
  • বিনোদন
  • খুঁটিনাটি
  • পুজো পরব
  • জ্যোতিষ
  • শিক্ষা এবং চাকরি
  • অটো
  • আন্তর্জাতিক
  • খবর
  • প্রযুক্তি
  • বাজেট
  • বিজ্ঞান
  • অফবিট
  • পডকাস্ট শো
  • লাইফস্টাইল
  • স্বাস্থ্য
  • উপযোগিতা
  • শারদোৎসব
  • মাধ্যমিকের ফল
  • উচ্চ মাধ্যমিকের ফল
  • IDEAS OF INDIA
  • যোগাযোগ করুন