Adhir Chowdhury : 'খোকাবাবুর যাতে কষ্ট না হয়, তার জন্য জলের মতো সরকারের টাকা খরচ হচ্ছে', অধীরের নিশানায় অভিষেক
ABP Ananda | 02 May 2023 09:43 PM (IST)

তৃণমূলে নবজোয়ার কর্মসূচি ঘিরে অভিষেককে তীব্র কটাক্ষ অধীর চৌধুরীর। 'সরকারের কোটি কোটি টাকা খরচ করে রাজসূয় যজ্ঞ চলছে। খোকাবাবুর যাতে কষ্ট না হয়, তার জন্য জলের মতো সরকারের টাকা খরচ করা হচ্ছে। এটা নবজোয়ার নয়, তৃণমূলের ভাঁটা শুরু হয়েছে', তৃণমূলের প্রতি মানুষের মোহভঙ্গ হয়েছে, মন্তব্য অধীর চৌধুরীর