New Parliament Building: 'রাষ্ট্রপতির অধিকার কেড়ে নিয়ে যেভাবে মোদি নতুন সংসদ ভবন উদ্বোধন করলেন, তা দৃষ্টিকটূ', নিশানা অধীরের
গণতন্ত্রের পীঠস্থান ভারতে নতুন সংসদ ভবনের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। শুরুতেই মহাত্মা গান্ধীর মূর্তিতে শ্রদ্ধাজ্ঞাপন করেন তিনি। দু’ দফায় উদ্বোধনী অনুষ্ঠান। সকাল সাড়ে ৭টায় যজ্ঞ ও পুজো করে অনুষ্ঠানের সূচনা হয়। পুজোয় অংশ নেন প্রধানমন্ত্রী ও লোকসভার স্পিকার ওম বিড়লা। এরপর সোনার রাজদণ্ড সেঙ্গলকে সাষ্টাঙ্গে প্রণাম করেন মোদি। নতুন সংসদ ভবনে স্পিকারের আসনের পাশে এই সেঙ্গল স্থাপন করেন তিনি। এরপর নতুন সংসদ ভবন তৈরির কাজে যুক্ত শ্রমিকদের উত্তরীয় পরিয়ে সম্মান জানান প্রধানমন্ত্রী। হাতে তুলে দেন স্মারক।নতুন সংসদ ভবন নির্মাণে যুক্ত ছিলেন ৬০ হাজার শ্রমিক। এদিন সর্বধর্ম প্রার্থনারও আয়োজন করা হয়।