Adhir Chowdhury: 'মমতা বন্দ্যোপাধ্যায় অপরাজেয় নয়', তৃণমূল কংগ্রেসকে নিশানা অধীর চৌধুরীর | ABP Ananda LIVE

সাগরদিঘিতে (Sagardighi) সপ্তম রাউন্ডের শেষে এগিয়ে বাম সমর্থিত কংগ্রেস প্রার্থী বায়রন বিশ্বাস (Bayron Biswas)। ৮০০০-রও বেশি ভোটে এগিয়ে কংগ্রেস প্রার্থী বায়রন বিশ্বাস। পিছিয়ে তৃণমূল প্রার্থী দেবাশিস বন্দ্যোপাধ্যায়। আর এই ফলাফল সামনে আসতেই আত্মবিশ্বাসী প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী। 'মমতা বন্দ্যোপাধ্যায় অপরাজেয় নয়', এই মন্তব্য করে আগাগোড়া বিঁধলেন তৃণমূল কংগ্রেসকে। তার পাশাপাশি সাফল্যের পেছনে বাম নেতৃত্বকে ধন্যবাদ জানাতে ভুললেন না।আমার মনে হয়, কৌশলগত কারণে অনেক বিজেপি সমর্থকও ভোট দিয়ে থাকতে পারেন । 

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola