Adhir Chowdhury : রণক্ষেত্র রানিনগর, 'উত্তেজনা তৈরি করতে পুলিশকে ব্যবহার করেছে তৃণমূল',নিশানা অধীরের
ABP Ananda | 09 Sep 2023 05:09 PM (IST)

রণক্ষেত্র রানিনগর, গ্রেফতার ৩৬ জন বাম-কংগ্রেস নেতা-কর্মী। গতকাল রানিনগরে থানা ভাঙচুর, পুলিশকে মারধর ও তৃণমূল পার্টি অফিসে হামলা। গ্রেফতার কংগ্রেস নেতা ও রানিনগর ২ নম্বর পঞ্চায়েত সমিতির সভাপতি কুদ্দুস আলিকে। গতকাল পঞ্চায়েত সমিতির বিজয় সমাবেশের পর রণক্ষেত্র হয়ে ওঠে রানিনগর। অধীর চৌধুরীর সমাবেশে কংগ্রেস কর্মীদের যেতে বাধা দেওয়ার অভিযোগ। পাল্টা কংগ্রেসের বিরুদ্ধে হামলার অভিযোগ তৃণমূলের