Adhir Chowdhury: 'দিল্লিতে রাহুল গান্ধীর নেতৃত্বে ECI-র বিরুদ্ধে আন্দোলন হচ্ছে',মন্তব্য অধীর চৌধুরীর
ABP Ananda LIVE : "দিল্লিতেও রাহুল গান্ধীর নেতৃত্বে নির্বাচন কমিশনের বিরুদ্ধে আন্দোলন হচ্ছে,আমাদের সাংসদরা গ্রেফতার হচ্ছে নিশ্চুপ সন্ত্রাসের সাক্ষী থাকলাম আমরা", মন্তব্য অধীর রঞ্জন চৌধুরীর।
আরও খবর...
দক্ষিণ দমদমে ওয়ার্ড অফিস দখল, মুক্ত করতে এসে বাধার মুখে পুরসভা ও পুলিশ
দক্ষিণ দমদমে ওয়ার্ড অফিস দখল, মুক্ত করতে এসে বাধার মুখে পুরসভা ও পুলিশ। দক্ষিণ দমদমের মতিঝিলে ৯নং ওয়ার্ড অফিস দখল। বিজেপি নেত্রী জয়ন্তী দাসের বিরুদ্ধে ওয়ার্ড অফিস দখলের অভিযোগ। অভিযোগ পেয়ে দখল মুক্ত করতে এসে বাধার মুখে পুলিশ ও পুরসভা। বাধার মুখে নাগেরবাজার থানার পুলিশ ও দঃ দমদম পুরসভা। ওয়ার্ড অফিসে তালা ঝুলিয়ে দেন বিজেপি নেত্রী জয়ন্তী দাস।
আরও খবর...
বনগাঁয় দুর্গাপুজোয় বুক স্টল করা নিয়ে বাম ও হিন্দু জাগরণ মঞ্চের বচসা
বনগাঁয় দুর্গাপুজোয় বুক স্টল করা নিয়ে বাম ও হিন্দু জাগরণ মঞ্চের বচসা। সিপিএম কর্মীদের মারধরের অভিযোগ। দীর্ঘদিন ধরে শারদ উৎসব উপলক্ষে বুক স্টল করে আসছি, দাবি বামেদের। "প্রশাসনের থেকে অনুমতি নিয়ে এবারেও স্টল তৈরির কাজ হচ্ছিল"। হিন্দু জাগরণ মঞ্চের সদস্যরা গিয়ে মঞ্চ ভাঙচুর করে বলে অভিযোগ। প্রতিবাদ করতে গেলে মারধরের অভিযোগ। বাম কর্মীরাই মারধর করেছে, ভাঙচুরের অভিযোগ অস্বীকার হিন্দু জাগরণ মঞ্চের।