Adhir Chowdhury On Partha: তৃণমূলের ভোটার, সমর্থকরা সৎ, তাঁদের সততা, আন্তরিকতাকে তৃণমূলের নেতারা ব্যবহার করে ধনকুবেরে রূপান্তরিত হয়েছে: অধীর রঞ্জন চৌধুরী। Bangla News
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 29 Jul 2022 02:43 PM (IST)

এসএসসি নিয়োগ দুর্নীতি নিয়ে তৃণমূলের দিকে তোপ প্রদেশ কংগ্রেস সভাপতি অধীররঞ্জন চৌধুরীর। 'তৃণমূলের ভোটার, সমর্থকরা সৎ, তাঁদের সততা, আন্তরিকতাকে তৃণমূলের নেতারা ব্যবহার করে ধনকুবেরে রূপান্তরিত হয়েছে। বাংলার মানুষ নতুন চেহারা দেখছেন তৃণমূলের। এই তৃণমূলকে দেখে বাংলার মানুষ ভোট দেয়নি।' তোপ অধীর চৌধুরীর।