Jhargram Bandh : বিধানসভায় শোভনদেবের মন্তব্যের বিরোধিতা, অনির্দিষ্টকালের জন্য বন্ধ ডাকল আদিবাসীদের সংগঠন
ABP Ananda | 11 Mar 2023 01:24 PM (IST)

আদিবাসীদের ( Adivasi ) নিয়ে করা বিধানসভায় শোভনদেব চট্টোপাধ্যায়ের ( Sovandeb Chattopadhyay )মন্তব্যের বিরোধিতায় অনির্দিষ্টকালের জন্য বন্ধ ডাকল আদিবাসীদের সংগঠন ভারত জাকাত মাঝি পারগানা। ঝাড়গ্রামের বিভিন্ন জায়গায় জাতীয় সড়ক, রাজ্য সড়ক অবরোধ করেছে তারা।ঝাড়গ্রামে বন্ধ ( Bandh ) বেসরকারি বাস পরিষেবা। রাস্তায় যে অল্প সংখ্যক সরকারি বেরিয়েছিল তাও অবরোধের জেরে আটকে পড়েছে। তবে ছাড় দেওয়া হয়েছে জরুরি পরিষেবায়। বিক্ষোভকারীদের অভিযোগ, শোভনদেব চট্টোপাধ্যায় আদিবাসীদের অপমান করেছেন। তাঁদের দাবি, অবিলম্বে আদিবাসী সমাজের কাছে ক্ষমা চাইতে হবে।