Sandeshkhali Chaos: সন্দেশখালির কোন কোন জায়গায় নতুন করে জারি ১৪৪ ধারা? ABP Ananda Live
ABP Ananda | 22 Feb 2024 08:26 PM (IST)

Sandeshkhali Incident: সন্দেশখালির (Sandeshkhali Update) কিছু এলাকায় নতুন করে ১৪৪ (Section 144) ধারা জারি। সন্দেশখালির ২ নম্বর ব্লকের ৫টি গ্রাম পঞ্চায়েতের ৯টি জায়গায় ১৪৪ ধারা জারি করা হয়েছে। ১৪৪ ধারার বিজ্ঞপ্তি জারি করল প্রশাসন। সন্দেশখালির ১৫টি জায়গায় ১৪৪ ধারা জারির নির্দেশে সোমবার স্থগিতাদেশ জারি করে কলকাতা হাইকোর্ট (Culcutta High Court)। শুভেন্দু অধিকারী যাওয়ার আগে চলতি সপ্তাহের মঙ্গলবার সন্দেশখালি ২ নম্বর ব্লকের ৬টি গ্রাম পঞ্চায়েত-সহ ১২টি জায়গায় ১৪৪ ধারা জারি করা হয়েছিল। ওই স্থগিতাদেশ আগের নির্দেশিকার প্রেক্ষিতে দেওয়া হয়েছে বলে জানিয়ে মঙ্গলবার সকাল ৯টা থেকে ফের ১৪৪ ধারা জারি করেছিল প্রশাসন। ABP Ananda Live