Sheikh Shahjahan: ১৩দিন পার, এখনও নিখোঁজ শেখ শাহজাহান, বিস্মিত হাইকোর্ট! ABP Ananda Live
West Bengal News: ১৩দিন পার, এখনও সন্দেশখালির (Sandeshkhali) বেতাজ বাদশা উধাও, বিস্মিত হাইকোর্ট (Calcutta Highcourt)। সীমান্ত পেরিয়ে শেখ শাহজাহানের (Sheikh Shahjahan) পালানোর আশঙ্কা উড়িয়ে দিল না হাইকোর্ট --- 'শাহজাহানের মতো একজন পরিচিত রাজনৈতিক নেতার খোঁজই নেই পুলিশের কাছে', 'এখনও অধরা শাহজাহান, পুলিশের কাছে কোনও হদিশই নেই, এটাই বিস্ময়ের', 'সীমান্ত পেরিয়ে অবৈধভাবে প্রতিবেশী দেশে পালিয়ে গেছে শাহজাহান, এমন অনুমান খারিজ করা যাচ্ছে না', 'নৈরাজ্যকে প্রতিষ্ঠা করা নয়, রাজ্যের উচিত আইনের শাসন প্রতিষ্ঠা করা','রাজ্য পুলিশের তদন্তে একাধিক ত্রুটি মিলেছে', 'অভিযুক্তের বাড়িতে ঢোকার কোনও চেষ্টাই করেনি পুলিশ', 'অভিযুক্তের বাড়ির দরজা খোলারও চেষ্টা করেনি পুলিশ', 'বাড়িতেই ছিল শেখ শাহজাহান, ফোন ট্র্যাক-ও করেছিল ইডি', 'বাড়িতেই ছিল শেখ শাহজাহান, কিন্তু পুলিশ মাথা ঘামায়নি', 'অভিযুক্তরা একজনের মাথা ফাটাল, কিন্তু খুনের চেষ্টার মামলাই হল না', 'ডাকাতি, ধারাল অস্ত্রের আঘাতের মতো বিষয়ের উল্লেখই থাকল না এফআইআরে', পুলিশের স্বতঃপ্রণোদিত এফআইআর আইনের উপযুক্ত ধারা অনুযায়ী হয়নি, 'বরং পুলিশের এফআইআরে বিষয়টি লঘু করে দেখানো হয়েছে', সন্দেশখালিকাণ্ডে সিট-তদন্তের নির্দেশ দিয়ে জানাল হাইকোর্ট। ABP Ananda Live