Kolkata Metro: ২৪ ঘণ্টা পর মেট্রো-সুড়ঙ্গে দেহ উদ্ধারের জট কাটল। ABP Ananda Live

২৪ ঘণ্টা পর মেট্রো-সুড়ঙ্গে দেহ উদ্ধারের জট কাটল। মেট্রো সূত্রে খবর, মঙ্গলবার রাতে মেট্রো পরিষেবা বন্ধ হয়ে যাওয়ার পর, রক্ষণাবেক্ষণের কাজ চলছিল। সেই সময় চুক্তিভিত্তিক কয়েকজন ঠিকা শ্রমিক কাজ করতে রবীন্দ্র সরোবর স্টেশন থেকে সুড়ঙ্গে নামেন। বাকিরা বেরিয়ে আসলেও, এই ব্যক্তি মেট্রোর সুড়ঙ্গেই রয়ে যান। কীভাবে ওই ঠিকা শ্রমিক সুড়ঙ্গে থেকে গেলেন, তাঁর মৃত্যুই বা কীভাবে হল, সবই খতিয়ে দেখছে RPF ও রিজেন্ট পার্ক থানার পুলিশ। এখানে আরও একটা প্রশ্ন উঠছে, সকাল থেকে মেট্রো চললেও কেন কোনও মোটরম্যানের নজরে এল না দেহ? তা নিয়ে এখনও ধোঁয়াশা। গতকাল সকালে রবীন্দ্র সরোবর ও টালিগঞ্জ স্টেশনের মাঝে মেট্রো-টানেলে ওই ব্যক্তির দেহ উদ্ধার হয়। 

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola