SUCI (C): শিবদাস ঘোষের জন্ম শতবার্ষিকীর সমাপ্তি অনুষ্ঠানে ব্রিগেড সমাবেশ, তুঙ্গে তোড়জোড় SUCI (C)-র
ABP Ananda | 30 Jul 2023 11:57 PM (IST)

৩৫ বছর পর আগামী ৫ অগাস্ট ব্রিগেডে সমাবেশ করতে চলেছে এসইউসিআই কমিউনিস্ট। দলের প্রতিষ্ঠাতা ও প্রথম সাধারণ সম্পাদক শিবদাস ঘোষের জন্ম শতবার্ষিকীর সমাপ্তি অনুষ্ঠান উপলক্ষে এই সমাবেশের ডাক দেওয়া হয়েছে। ব্রিগেড ভরানো নিয়ে আত্মবিশ্বাসী এসইউসিআই কমিউনিস্টের রাজ্য় নেতৃত্ব।