ED Raid: ফাঁকা আলমারি, কিছুই নেই ব্রিফকেসে, খালি হাত ইডির? ABP Ananda Live

বেপাত্তা শেখ শাহজাহান, হামলার ১৯ দিন পর ফের সন্দেশখালি (Sandeshkhali) অপারেশনে ইডি (ED Raid)। কেন্দ্রীয় বাহিনীর শতাধিক জওয়ান নিয়ে শেখ শাহজাহানের বাড়িতে ইডি। চাবিওয়ালা এনে তালা ভেঙে শেখ শাহজাহানের বাড়িতে ঢুকল কেন্দ্রীয় গোয়েন্দারা। 'প্রায় ৩ ঘণ্টা তল্লাশির পরেও এখনও বিশেষ কিছু পায়নি ইডি। শেখ শাহজাহানের ঘরে মিলল ৩টি খালি ব্রিফকেস, আলমারিও কার্যত ফাঁকা।' জামাকাপড় ও বাসনপত্র ছাড়া আর কিছুই নেই শেখ শাহজাহানের বাড়িতে, খবর সূত্রের। শেখ শাহজাহানের বাড়িতে কেন্দ্রীয় বাহিনীর সঙ্গেই রয়েছে রাজ্য পুলিশ ও র‍্যাফ। নিরপেক্ষ সাক্ষীদের সামনে রেখে চলছে তল্লাশি।

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola