North 24 Parganas: আমডাঙার পর এবার বাদুড়িয়া, উত্তর ২৪ পরগনার আরও একটি ব্লকে ছড়াল ডেঙ্গির আতঙ্ক | ABP Ananda LIVE
আমডাঙার পর এবার বাদুড়িয়া। উত্তর ২৪ পরগনার আরও একটি ব্লকে ছড়াল ডেঙ্গির আতঙ্ক। অন্যদিকে, জ্বর ও ডেঙ্গিতে আক্রান্ত মহিলা রোগীদের জন্য রানাঘাট মহকুমা হাসপাতালে খোলা হল পৃথক ডেঙ্গি অ্যান্ড ফিভার ওয়ার্ড। পরিস্থিতির ওপর নজর রাখা হয়েছে, জানিয়েছে প্রশাসন।