Calcutta High Court: গ্রুপ ডি পরে এবার নবম-দশম, চাকরি গেল ৬১৮ 'অযোগ্য' শিক্ষকের | ABP Ananda Live
Calcutta High Court: গ্রুপ ডি (Group D) পরে এবার নবম-দশম, চাকরি গেল ৬১৮ 'অযোগ্য' শিক্ষকের (Teacher) । হাইকোর্টের (Calcutta High court)নির্দেশে সুপারিশপত্র প্রত্যাহার কমিশনের, এবার নিয়োগ বাতিল। সুপারিশপত্র (Letter of recommendation) প্রত্যাহারে স্থগিতাদেশ নয়, গতকালই জানিয়ে দেয় হাইকোর্ট । ২০১৬-র ওএমআর শিট দুর্নীতি মামলায় গ্রুপ ডি-র ১৯১১জনের নিয়োগ বাতিল । ২০১৬ সালের নবম-দশমে চাকরির পরীক্ষায় ব্যাপক গরমিলের অভিযোগ। ৯৫২টি ওএমআর শিট বিকৃত, সাদা খাতা দিয়েও সার্ভারে কারও নম্বর ৫০, কারও ৫৩!। ৯৫২জনের মধ্যে চাকরি বাতিলের পথে ৮০৫জন, প্রথম ধাপে চাকরি গেল ৬১৮জনের।