Nusrat Jahan: নুসরত জাহানের পর ফ্ল্য়াট প্রতারণাকাণ্ডে নাম জড়াল টালিগঞ্জের আরও এক অভিনেত্রীর
তৃণমূল সাংসদ (TMC) নুসরত জাহানের (Nusrat Jahan) পর ফ্ল্য়াট প্রতারণাকাণ্ডে নাম জড়াল টালিগঞ্জের (Tollygunj) আরও এক অভিনেত্রীর। এবার রূপলেখা মিত্রকে ডেকে পাঠাল ইডি (ED)। সূত্রের খবর, প্রতারণায় অভিযুক্ত 'সেভেন সেন্স ইনফ্রাস্ট্রাকচার প্রাইভেট লিমিটেডে'র অন্যতম ডিরেক্টর ছিলেন এই রূপলেখা। যদিও তাঁর দাবি, তিনি শুধুই সিটিং ডিরেক্টর ছিলেন। কোথাও তাঁর সাইনিং অথরিটি ছিল না।