TMC News: ভোটের ফল প্রকাশের পর দিকে দিকে অশান্তি, খুনের চেষ্টার অভিযোগে গ্রেফতার তৃণমূল নেতা

Continues below advertisement

কোথাও খুনের চেষ্টার অভিযোগে গ্রেফতার তৃণমূল নেতা। হুগলির শ্রীরামপুরে একটি তালাবন্ধ অঙ্গনওয়াড়ি ঘিরে গোলমাল বেধেছিল। এরপর অভিযোগ পেয়ে পুলিশ সেখানে গেলে শ্রীরামপুর থানার এএসআই নটরাজ সিংহরায়ের ওপর দলবল নিয়ে চড়াও হন তৃণমূল কাউন্সিলর রাজেশ শাহ। 

পড়ুন আরও খবর - একেবারে ওয়েব সিরিজের মতো হাড় হিম করা কায়দায় পয়েন্ট ব্ল্য়াঙ্ক রেঞ্জ থেকে গুলি চালিয়ে খুন। নিহত চন্দ্রনাথ রথের মায়ের স্পষ্ট অভিযোগ, রাজনৈতিক প্রতিশোধ নিতেই খুন করা হয়েছে তাঁর ছেলেকে। শুভেন্দু অধিকারীও বলছেন, তাঁর আপ্ত সহায়ক বলে এবং, ভবানীপুরে মমতা ব্য়ানার্জিকে তিনি হারিয়েছেন বলে, এই হত্য়াকাণ্ড। পুলিশ সূত্রে দাবি, শুভেন্দু অধিকারীর আপ্তসহায়ক চন্দ্রনাথ রথকে খুন করা হয়েছে একেবারে পরিকল্পনামাফিক। চন্দ্রনাথ প্রতিদিন যে রাস্তা ধরে বাড়ি ফেরেন, সেই রাস্তাই অপারেশনের জন্য় বেছে নিয়েছিল দুষকৃতীরা। অপারেশন চালিয়ে দুষকৃতীরা প্ল্য়ানমাফিক গাড়ি সেখানে রেখে বাইকে চড়ে আলাদা আলাদা রাস্তায় পালায়। CCTV-তেও সেই ছবি ধরা পড়েছে। খুনের তদন্তের জন্য় রাজ্য় পুলিশ ও সিআইডির অফিসারদের নিয়ে বিশেষ টিম তৈরি করা হয়েছে।

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram
Continues below advertisement
Sponsored Links by Taboola