Madan Mitra: 'বুথে এজেন্টই দিতে পারবে না', কোদাল হাতে বার্তা মদনের

ফের মদন মিত্রের গলায় খেলার ডাক। বললেন, কোদাল কাস্তে হাতে থাকলে বিজেপির দস্যু ডাকাতরা জমি দখল করতে পারবে না। বুথে এজেন্টই দিতে পারবে না। রবিবার, উত্তর ২৪ পরগনার ঘোলা বিলকান্দা ১ নম্বর গ্রাম পঞ্চায়েতের উদ্যোগে কৃষকদের কোদাল ও শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠান ছিল। উপস্থিত ছিলেন দমদমের তৃণমূল সাংসদ সৌগত রায় ও কামারহাটির তৃণমূল বিধায়ক মদন মিত্র। সেখানেই মদন মিত্র বলেন, খেলা কিন্তু শুরু হয়ে গেল বিলকান্দা থেকে। সিপিএম বিজেপি শুনে রাখ রাজ্যের এই সভা থেকে কোদাল আর কাস্তে খেলা শুরু হয়ে গেল। ৯০ মিনিট খেলতে হবে না প্রথম পাঁচ মিনিটেই খেলা শেষ হয়ে যাবে।  

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola