Bhangar: ভাঙড়ে মনোনয়ন পত্র জমা দেওয়াকে কেন্দ্র করে অশান্তি

ABP Ananda  |  12 Jun 2023 01:27 PM (IST)
ABP News

পঞ্চায়েত ভোটের  দিন ঘোষণার পর থেকেই সারা রাজ্যে অশান্তির আগুন। জেলা জেলা থেকে প্রতিদিনই আসছে সংঘর্ষের খবর। এরই মাঝে মনোনয়নে অশান্তি রুখতে ১৪৪ ধারা জারি করেছে রাজ্য নির্বাচন কমিশন। কিন্তু অশান্তি থামছে কই? সোমবাও বাংলার বিভিন্ন জেলা থেকে এল সংঘর্ষের খবর। 


কংগ্রেস প্রার্থীকে বাঁচাতে গিয়ে হাত ভাঙল কাকার


নদিয়ার নাকাশিপাড়ায় হরনগর গ্রাম পঞ্চায়েতের চণ্ডীতলায় কংগ্রেস প্রার্থীকে মনোনয়ন দিতে বাধা দেওয়ার অভিযোগ উঠল।   তৃণমূলের বিরুদ্ধে অভিযোগ উঠেছে আত্মীয়ের বাড়িতে তাণ্ডব চালানোর। কংগ্রেস প্রার্থী জামান মণ্ডলকে বাঁচাতে গিয়ে আক্রান্ত হন তাঁর কাকা, হাত ভেঙে দেওয়া হয় বলে অভিযোগ। কংগ্রেস প্রার্থীর আত্মীয় হাসপাতালে ভর্তি। হামলার অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল। 


কংগ্রেস প্রার্থীকে 'বাধা', বিজেপি প্রার্থীকে 'মার'



মনোনয়ন-পর্বের তৃতীয় দিনে কাকদ্বীপেও উত্তেজনা সকাল থেকে। কংগ্রেস প্রার্থী শিবানী দাসকে বিডিও অফিস চত্বরেই বাধা দেওয়া হয় বলে অভিযোগ। সেই সঙ্গে নথি কেড়ে নেওয়ার অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। পুলিশকে জানালেও কাজ হয়নি বলে অভিযোগ। পাশাপাশি, বিজেপি প্রার্থীদেরও মনোনয়ন জমা দিতে যাওয়ার পথে রাস্তায় ফেলে মারধর করা হয় বলে অভিযোগ। তৃণমূলের প্রতিক্রিয়া এখনও মেলেনি। 


 বিডিও অফিসের মধ্যে কংগ্রেস প্রার্থীকে 'মার'


ভাঙড়ে কংগ্রেস প্রার্থীকে ডিসিআর নিতে বাধা দেওয়ার অভিযোগ উঠল । বিডিও অফিসের মধ্যে পুলিশের সামনেই মারধরের অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। ভাঙড়ের চালতাবেড়িয়া গ্রাম পঞ্চায়েতের চকমরিচা গ্রামের ঘটনা। কংগ্রেস প্রার্থী আশরফ আলি মোল্লার অভিযোগ, মনোনয়নে বাধা দেন তৃণমূল কর্মীরা। এরপর পুলিশের সাহায্যে বিডিও অফিসে ঢুকলেও, সেখানেও তাঁকে মারধর করা হয়। তৃণমূলের প্রতিক্রিয়া এখনও মেলেনি।  


'মাথা ফাটল বিজেপি নেতার'


মনোনয়ন পর্বের তৃতীয় দিনেও রক্ত ঝরল বাঁকুড়ায়। সোনামুখীতে মাথা ফাটল বিজেপি (BJP) নেতার। দলীয় প্রার্থীদের মনোনয়ন করাতে গিয়ে সোনামুখীর বিজেপি বিধায়ক দিবাকর ঘরামিকে পুলিশের সামনেই হেনস্থার অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। প্রতিবাদে বাঁকুড়ার জয়পুরে কলকাতাগামী রাজ্য সড়ক অবরোধ করেন বিষ্ণুপুরের সাংসদ সৌমিত্র খাঁ ও কোতুলপুরের বিধায়ক হরকালী প্রতিহার। এদিন মনোনয়ন জমা দিতে গেলে বিজেপির সোনামুখী গ্রামীণ মণ্ডল ২-এর সম্পাদক দেবশঙ্কর ঘোষকে মেরে মাথা ফাটিয়ে দেওয়া হয় বলে অভিযোগ। বিজেপি-সিপিএমই আমাদের প্রার্থীদের মনোনয়নে বাধা দিচ্ছে, পাল্টা দাবি তৃণমূলের।  

  • হোম
  • ভিডিও
  • জেলার খবর
  • Bhangar: ভাঙড়ে মনোনয়ন পত্র জমা দেওয়াকে কেন্দ্র করে অশান্তি

TRENDING VIDEOS

ঘন কালো মেঘে ঢেকেছে আকাশ, চলছে টানা বৃষ্টি12 Hour ago

নিহত বিজেপি কর্মীর বাড়িতে পৌঁছে গেল দলের ফ্যাক্ট ফাইন্ডিং টিম12 Hour ago

বেসমেন্ট থেকে রুফটপ, 'ক্যামাক স্ট্রিট বিল্ডিংয়ের' অগ্নিনির্বাপণ ব্যবস্থা পরিদর্শন12 Hour ago

কার্তিক পুজোর অনুষ্ঠান ঘিরে বচসা, ধাক্কাধাক্কি, মৃত বিজেপি মণ্ডল সহ-সভাপতি12 Hour ago

About us | Advertisement| Privacy policy
© Copyright@2026.ABP Network Private Limited. All rights reserved.
  • হোম
  • INDIA AT 2047
  • WB RESULT 2024
  • কলকাতা
  • উত্তরবঙ্গ
  • দক্ষিণবঙ্গ
  • পূর্ব বর্ধমান
  • হুগলি
  • উত্তর ২৪ পরগনা
  • বীরভূম
  • মালদা
  • ভারত
  • রাজ্য
  • ফুটবল
  • ক্রিকেট
  • আইপিএল
  • বিনোদন
  • খুঁটিনাটি
  • পুজো পরব
  • জ্যোতিষ
  • শিক্ষা এবং চাকরি
  • অটো
  • আন্তর্জাতিক
  • খবর
  • প্রযুক্তি
  • বাজেট
  • বিজ্ঞান
  • অফবিট
  • পডকাস্ট শো
  • লাইফস্টাইল
  • স্বাস্থ্য
  • উপযোগিতা
  • শারদোৎসব
  • মাধ্যমিকের ফল
  • উচ্চ মাধ্যমিকের ফল
  • IDEAS OF INDIA
  • যোগাযোগ করুন