BJP Bangla Bandh: রাস্তায় বসে হাত জোড় করে বনধ সমর্থনের ডাক অগ্নিমিত্রার | ABP Ananda LIVE

ABP Ananda LIVE: ভবানীপুরে সকাল থেকে রাস্তায় অগ্নিমিত্রা পাল। গাড়ি না চালাতে অনুরোধ চালকদের

আরও খবর..

অপরাধ মূলক ষড়যন্ত্রের অভিযোগে গ্রেফতার নবান্ন অভিযানের অন্যতম আয়োজক সায়ন লাহিড়ি। মঙ্গলবার রাতে তাঁকে গ্রেফতার করে পুলিশ। পশ্চিমবঙ্গ ছাত্র সমাজের সদস্য সায়ন। পুলিশের প্রকাশ করা ভিডিওতে শহরের একটি পাঁচতারা হোটেলে ঢুকতে দেখা যায় তাঁকে। সেখানে তিনি কোনও রাজনৈতিক নেতার সঙ্গে বৈঠক করেছেন বলে দাবি করে পুলিশ। 

বনধের প্রভাব জেলার রেল চলাচলে। শিয়ালদা দক্ষিণের নামখানা শাখার গোচরণ স্টেশনে ওভারহেডে কলাপাতা। মুর্শিদাবাদ স্টেশনেও রেল অবরোধ।

বাংলায় রাষ্ট্রপতি শাসনের দাবি শুভেন্দু অধিকারীর। এপ্রসঙ্গে তিনি বলেন, "মুখ্যমন্ত্রীর পদ থেকে ইস্তফা দিন মমতা বন্দ্যোপাধ্যায়। গণতান্ত্রিক পরিবেশ ফিরিয়ে আনতে সুপারিশ করুন রাজ্যপাল। ভোট দিয়ে মানুষ পছন্দের সরকার ঠিক করুন।"

 

 

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola