Agnimitra Paul: 'সাধারণ মানুষকে খেপিয়ে পাথরবৃষ্টি করাতে ইচ্ছে হয়' বেলাগাম অগ্নিমিত্রা। Bangla News

আমারও ইচ্ছে হয় যারা গরু পাচার, কয়লা পাচার, সোনা পাচারে যুক্ত তাদের বাজারে দাঁড় করিয়ে সাধারণ মানুষকে খেপিয়ে পাথরবৃষ্টি করাতে। নবান্ন অভিযানে আহত বিজেপি কর্মীকে হাওড়া হাসপাতালে দেখতে গিয়ে বেলাগাম অগ্নিমিত্রা পাল। মাথায় গুলি করা মন্তব্যের জেরে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নিশানা করেন আসানসোলের দক্ষিণের বিজেপি বিধায়ক ও রাজ্য বিজেপির সাধারণ সম্পাদক। বিজেপি নেত্রীর প্রশ্ন, অভিষেক সরকারের কে? তিনি কি সুপার সিএম? সুপার পুলিশ মন্ত্রী হতে চাইছেন? প্রশ্ন তোলেন অগ্নিমিত্রা। বিজেপি বিধায়কের মন্তব্য নিয়ে তৃণমূল বা বিজেপির প্রতিক্রিয়া এখনও মেলেনি।

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola