Agnimitra Paul: ব্রিগেডে প্রথম বিজেপি সরকারের শপথ, মন্ত্রী হিসেবে শপথ নিলেন অগ্নিমিত্রা পাল

Continues below advertisement

পঁচিশে বৈশাখ পশ্চিমবঙ্গের রাজনীতিতে নতুন ইতিহাস। ব্রিগেডে প্রথম বিজেপি সরকারের শপথ। পশ্চিমবঙ্গে বিজেপির মুখ্যমন্ত্রী হলেন শুভেন্দু অধিকারী। আজ ইতিহাসের সাক্ষী রইল ব্রিগেড। হুডখোলা গাড়িতে শুভেন্দু অধিকারী-শমীক ভট্টাচার্যকে পাশে নিয়ে শপথ মঞ্চে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। গাড়ি থেকে নেমে হেঁটে গেলেন জনতার মধ্যে দিয়ে। শুভেন্দু অধিকারীর শপথ, সাক্ষী রইলেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ব্রাহ্মণ থেকে তফসিলি, ওবিসি, রাজবংশী, আদিবাসী, মহিলা। বিজেপির মন্ত্রিসভার সমাজের নানা স্তরের প্রতিনিধি। মন্ত্রী হলেন দিলীপ ঘোষ, অগ্নিমিত্রা পাল, নিশীথ প্রামাণিক থেকে অশোক কীর্তনিয়া, ক্ষুদিরাম টুডু।

মঞ্চে ছিলেন বিজেপির সর্বভারতীয় সভাপতি নিতিন নবীন, কেন্দ্রীয় প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংহ, অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা, অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নায়ডু, ত্রিপুরার মুখ্যমন্ত্রী মানিক সাহা, দিল্লির মুখ্যমন্ত্রী রেখা গুপ্ত, প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী তথা এনসিপি নেতা প্রফুল পটেল, বিহারের মুখ্যমন্ত্রী সম্রাট চৌধরি, চিরাগ পাসোয়ান, উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ, কেন্দ্রীয় মন্ত্রী জেপি নড্ডা, স্মৃতি ইরানি, শিবরাজ সিংহ চৌহান, মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফাডনবীশ, অগ্নিমিত্রা পাল, মিঠুন চক্রবর্তী-সহ কেন্দ্র ও রাজ্য বিজেপির শীর্ষ নেতারা।

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram
Continues below advertisement
Sponsored Links by Taboola