Agnipath Update : বাংলাতেও ‘অগ্নি’-আঁচে দূরপাল্লার ট্রেনে কোপ, বাতিল একাধিক এক্সপ্রেস
অগ্নিপথ-বিক্ষোভের জেরে বিহারে আজ দিনভর ট্রেন বন্ধ। বাংলাতেও ‘অগ্নি’-আঁচে দূরপাল্লার ট্রেনে কোপ। বাতিল হয়েছে আসানসোল-গয়া এক্সপ্রেস, কলকাতা-অমৃতসর এক্সপ্রেস। হাওড়া-জয়নগর এক্সপ্রেস ও মালদা টাউন-পাটনা এক্সপ্রেসও বাতিল।
একাধিক দূরপাল্লার ট্রেনের সময়সূচি বদল। সময় পরিবর্তন করা হয়েছে হাওড়া-নিউ দিল্লি রাজধানী, হাওড়া-নিউ দিল্লি পূর্বা এক্সপ্রেসের। কলকাতা-জম্মু তাওয়াই ও হাওড়া-দেরাদুন কুম্ভ এক্সপ্রেসেরও সময় বদল।
Tags :
ABP Ananda ABP Ananda Bengali News ABP Ananda Digital ABP Ananda LIVE Bangla News Bangla News Live Bengali News এবিপি আনন্দ এবিপি আনন্দ লাইভ Agnipath এবিপি আনন্দ এবিপি আনন্দ লাইভ Trainscancelled