Aindrila Sharma: মিরাকল হল না, দীর্ঘ লড়াই শেষে চলে গেলেন ঐন্দ্রিলা
ABP Ananda | 20 Nov 2022 01:41 PM (IST)

২০ দিনের লড়াই শেষ, হল না মিরাকল। দীর্ঘ লড়াইয়ে হার মানতে হল ঐন্দ্রিলাকে। গতকাল রাতে পরপর ১০ বার হার্ট অ্যাটাক হয় ঐন্দ্রিলার। মাত্র ২৪ বছর বয়সেই চলে গেলেন ঐন্দ্রিলা
১ নভেম্বর থেকে হাওড়ার এক হাসপাতালে ভর্তি করা হয় ঐন্দ্রিলাকে। ২০১৫ সালে অস্থিমজ্জার ক্যান্সারে আক্রান্ত হন ঐন্দ্রিলা শর্মা। দিল্লিতে দীর্ঘদিন তাঁর কেমো থেরাপি চলে।