Winter Pollution: শীতের কলকাতার বাতাসে বাড়ছে বায়ুদূষণের বিষ
ABP Ananda | 29 Dec 2022 11:51 AM (IST)

শীতের কলকাতার বাতাসে বাড়ছে বায়ুদূষণের বিষ। গাড়ির ধোঁয়ার পাশাপাশি দূষণের মাত্রা বাড়াচ্ছে নির্মাণকাজের জন্য তৈরি হওয়া ধূলিকণা। পাশাপাশি বিহার, ওড়িশার মতো রাজ্য থেকেও তিলোত্তমায় ঢুকছে দূষিত বায়ু। উদ্বেগের এই চিত্রটাই উঠে এল বোস ইনস্টিটিউটের সাম্প্রতিক সমীক্ষায়।