Aj Banglay: বোলপুরে অনুব্রত মণ্ডলের একটি বিশাল খামারবাড়ির হদিশ
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 14 Aug 2022 10:37 PM (IST)

বোলপুরে অনুব্রত মণ্ডলের একটি বিশাল খামারবাড়ির হদিশ। ৫০ বিঘে জমিতে হয় চাষবাষ। বোলপুরের একটি চালকল নিয়েও তৈরি হয়েছে জল্পনা। সিবিআই সূত্রে দাবি, ৪৫টি সম্পত্তির সঙ্গে যোগ রয়েছে অনুব্রতর।
তিন থেকে চার হাজার কোটির সম্পত্তি রয়েছে অনুব্রতর। সিবিআই নজরে কেষ্ট-ঘনিষ্ঠরাও। বিস্ফোরক দাবি অনুপম হাজরার। বিজেপি নেতাকে গুরুত্ব দিতে নারাজ তৃণমূল ।