Ajit Maity Arrest | তোলাবাজির অভিযোগে গ্রেফতার পিংলার প্রাক্তন বিধায়ক অজিত মাইতি

Continues below advertisement

ABP Ananda LIVE : তোলাবাজির অভিযোগে গ্রেফতার পিংলার প্রাক্তন বিধায়ক অজিত মাইতি । ভোরে খড়গপুরের বাড়ি থেকে মমতা সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস নেতাকে গ্রেফতার করেছে পিংলা থানার পুলিশ । একসময় ঘাটাল সাংগঠনিক জেলার তৃণমূল কংগ্রেসের সভাপতির দায়িত্বও সামলেছেন অজিত মাইতি । গোবিন্দ দাস নামে এক তৃণমূল কর্মীকে দলীয় পদ পাইয়ে দেওয়ার নামে টাকা আদায়ের অভিযোগ অজিত মাইতির বিরুদ্ধে' পিংলার প্রাক্তন বিধায়কের বিরুদ্ধে আর্থিক প্রতারণার ধারায় মামলা রুজু, দাবি পুলিশের

আরও খবর...

''ডবল ইঞ্জিন সরকারকে বরণ করে নিয়েছেন পূর্ব বর্ধমানের মানুষ। চার লক্ষের বেশি কৃষক ইউনিট প্রতি ২ টাকা করে ভর্তুকি পাবেন। বছরে ২৫ থেকে ৩০ হাজার টাকা বিদ্যুৎ বিলে ছাড়। এজন্য সরকারের বাড়তি খরচ পড়বে ৩০০ কোটি টাকা। ৩ টি সাব-স্টেশনের উদ্বোধন হয়েছে। মেমারিতে ১১.৮৫ কিলোমিটার রাস্তা জোড়া হচ্ছে। পিএম-কিষাণ সম্মান নিধিতে ৯ হাজার টাকা করে দেওয়া হবে। কৃষকরা যত ধান বিক্রি করতে চান, সরকার তা কিনে নেবে'', বর্ধমানে মন্তব্য শুভেন্দু অধিকারী। 

''নভেম্বরের শেষেই হবে পুরভোট। অক্টোবরের শেষে নোটিফিকেশন জারি'', জেলা শাসকদের সঙ্গে বৈঠকের পর জানালেন রাজ্য নির্বাচন কমিশনার কৃষ্ণ গুপ্ত। বৈঠকে যোগ দেন হাওড়া, দার্জিলিং, পূর্ব মেদিনীপুর, জলপাইগুড়ি, কালিম্পং, ও দক্ষিণ ২৪ পরগনার জেলাশাসক। ভোটকর্মী, গণনাকেন্দ্র ও EVM মুভমেন্ট নিয়ে বৈঠকে আলোচনা। আগামী সপ্তাহ থেকে জেলায় জেলায় পাঠানো শুরু হবে ইভিএম। আসন সংরক্ষণের চূড়ান্ত খসড়া তালিকা প্রকাশ হবে ৬ অক্টোবর। 

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram
Continues below advertisement
Sponsored Links by Taboola