Ajit Maity: আমাকে মারধর করে বিজেপি থেকে তৃণমূলে আনা হয়েছে: অজিত মাইতি। ABP Ananda Live
ABP Ananda | 25 Feb 2024 04:46 PM (IST)

West Bengal News: সন্দেশখালিতে (Sandeshkhali Incident) শেখ শাহজাহান (Seikh Sahajahan) ঘনিষ্ঠ তৃণমূল নেতার বাড়ি ভাঙচুর। তৃণমূল নেতা অজিত মাইতির (Ajit Maity) বাড়িতে ভাঙচুর স্থানীয় বাসিন্দাদের। বাড়িতে ঢুকে তৃণমূল নেতার উপর চড়াও স্থানীয়রা। মারা হয়েছে তাঁকে, এডিজি দক্ষিণবঙ্গকে অভিযোগ অজিত মাইতির। আইন হাতে তুলে নিলে গ্রেফতার, হুঁশিয়ারি এডিজি দক্ষিণবঙ্গ সুপ্রতিম সরকারের। ABP Ananda Live