Akhil Giri: শুভেন্দু অধিকারীকে আক্রমণ করতে গিয়ে ফের কুকথা অখিল গিরির | Bangla News
ABP Ananda | 28 Nov 2022 09:37 PM (IST)

পূর্ব মেদিনীপুরে শুভেন্দুর পাল্টা সভা অখিল গিরির। শুভেন্দু অধিকারীকে আক্রমণ করতে গিয়ে ফের কুকথা অখিল গিরির। রাষ্ট্রপতির উদ্দেশে কুকথার পর ফের কুকথা অখিল গিরির। ‘গতকাল থেকে কিছু বোমের আওয়াজ চলছে এই এলাকায়। আতসবাজির আওয়াজ দেখিয়ে তৃণমূল কংগ্রেসকে ভয় দেখানো যাবে না। অভিষেক বন্দ্যোপাধ্যায় কাঁথিতে আসছেন, খুব দুঃখ পেয়েছেন শুভেন্দু। তাঁর ঘরের সামনে মিটিং হচ্ছে, খুব দুঃখ পেয়েছেন। আমাকে বলে হাফ প্যান্ট মন্ত্রী। হাফ প্যান্ট মন্ত্রীর অর্থ ক্যাবিনেট নয়, আমি স্বাধীন দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী। আমি যদি হাফ প্যান্ট মন্ত্রী হই, তাহলে ওনার বাবা তাহলে কি মন্ত্রী? শিশির অধিকারীকে দিল্লিতে কি মন্ত্রী করা হয়েছিল জিজ্ঞাসা করব।’ পূর্ব মেদিনীপুরের পাউসির সভা থেকে আক্রমণ অখিল গিরির। ‘অখিল গিরির মন্তব্যের কোনও গুরুত্বই নেই’, পাল্টা দিব্যেন্দু অধিকারী।