Akhil Giri: মহিলা সরকারি আধিকারিকের উদ্দেশ্যে অপমানসূচক মন্তব্য কারামন্ত্রীর। ABP Ananda Live

TMC News: তাজপুরে উচ্ছেদ অভিযানে বিতর্কিত মন্তব্য অখিল গিরির।  এলাকায় হাজির মহিলা সরকারি আধিকারিকের উদ্দেশ্যে অপমানসূচক মন্তব্য কারামন্ত্রীর। 'আমাদের কর্মচারী, মাথা নিচু করে কথা বলুন'। 'এরপর এলে এলাকা থেকে ফিরতে পারবেন না'। বন দফতরের জায়গায় বসে থাকা ব্যবসায়ীদের তুলতে অভিযান শুরু হয় সকালে। বন দফতরের অভিযানের বিরুদ্ধে বিক্ষোভ দেখাতে শুরু করেন ব্যবসায়ীরা। স্থানীয় সেই বিক্ষোভকে সমর্থন করেন স্থানীয় বিধায়ক ও কারামন্ত্রী অখিল গিরি। অভিযানে যাওয়া বন দফতরের আধিকারিকদের শাসানি মন্ত্রীর। মানুষের সঙ্গে মিলেমিশে না চললে আপনার আয়ু বড়জোর ১৫ দিন, বন দফতরের আধিকারিকদের হুঁশিয়ারি মন্ত্রীর। 'কারামন্ত্রীর আচরণের তীব্র বিরোধিতা করছি', বললেন কুণাল ঘোষ।

আরও খবর, 

১২ বছর পর ফিরল আরাবুলের জগ ছোড়ার স্মৃতি। এবার BDO-কে বোতল ছুড়লেন তৃণমূল নেতা! নেত্রীর বার্তাই সার, এবার তৃণমূল নেতার রোষে BDO! টেন্ডার নিয়ে বৈঠক চলাকালীন BDO-কে বোতল ছুড়লেন তৃণমূল নেতা! হাবড়ার BDO-কে বোতল ছোড়ার অভিযোগ পঞ্চায়েত সমিতির সভাপতির বিরুদ্ধে। BDO-কে গালিগালাজ, হুমকিরও অভিযোগ পঞ্চায়েত সমিতির সভাপতির বিরুদ্ধে।

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola