Akhilesh Yadav: 'গণতন্ত্র বাঁচাতে একজোট হতে হবে,' মমতার সঙ্গে বৈঠকের পর বার্তা অখিলেশের | ABP Ananda LIVE
ABP Ananda | 17 Mar 2023 10:35 PM (IST)

'দেশের গণতন্ত্র কীভাবে বাঁচানো যাবে, তা নিয়ে আমরা একজোট হব। ২০২৪ সাল পর্যন্ত কোনও দলের এমন আচরণ করা উচিত নয়, যাতে ধর্মনিরপেক্ষ শক্তির ক্ষতি হয়।' মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) সঙ্গে বৈঠকের পর বার্তা অখিলেশ যাদবের (Akhilesh Yadav)। শনিবার কলকাতায় সমাজবাদী পার্টির কর্মসমিতির বৈঠক। সেই উপলক্ষ্য়ে শহরে এসেছেন সমাজবাদী পার্টির সভাপতি ও উত্তরপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী অখিলেশ যাদব। সেই কর্মসূচির ফাঁকে এদিন কালীঘাটে তৃণমূল নেত্রীর সঙ্গে দেখা করেন তিনি।