Murshidabad News : শিক্ষককে হুমকি, গালিগালাজের অভিযোগ ! কাঠগড়ায় তৃণমূলের পঞ্চায়েত প্রধান

মুর্শিদাবাদের রানিনগরে রাষ্ট্রপতি পুরস্কারপ্রাপ্ত শিক্ষককে হুমকি, গালিগালাজের অভিযোগ। ফোনে এলাকা ছাড়া করার হুমকি ও গালিগালাজের অভিযোগ, ভাইরাল অডিও ক্লিপ। তৃণমূলের পঞ্চায়েত প্রধানের বিরুদ্ধে অভিযোগ। অভিযুক্ত মালিবাড়ি ১ নম্বর পঞ্চায়েতের প্রধান জাহাঙ্গির আলম। আতঙ্কে ঘরছাড়া অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক আতাউর রহমান। জমি দখলের অভিযোগ ঘিরে গন্ডগোলের সূত্রপাত। পঞ্চায়েত প্রধানের অনুগামীদের বিরুদ্ধে জমি দখলের অভিযোগ। প্রতিবাদ করলে ‘হুমকি’, আতঙ্কে এলাকা ছাড়া রাষ্ট্রপতি পুরস্কারপ্রাপ্ত শিক্ষক । ‘এলাকায় শান্তি বিঘ্নিত করার চেষ্টা করছেন ওই শিক্ষক’। হুমকির কথা স্বীকার করে পাল্টা অভিযোগ তৃণমূলের পঞ্চায়েত প্রধানের। 

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola