Egra: এগরা বিস্ফোরণকাণ্ডে হাড়হিম করা অভিযোগ ! জখম কয়েকজনকে বাঁশ দিয়ে ঠেলে ফেলে দেওয়া হয়েছিল পুকুরে ! | ABP Ananda LIVE
এগরা বিস্ফোরণকাণ্ডে হাড়হিম করা অভিযোগ! বিস্ফোরণের পরে জখম কয়েকজনকে বাঁশ দিয়ে ঠেলে ফেলে দেওয়া হয়েছিল পুকুরে! তাতেই মৃত্যু হয় কয়েকজনের! ভানু বাগের আরেক ভাইপোর বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ তুলেছেন স্বজনহারাদের একাংশ। ঘটনার পর থেকেই বেপাত্তা ভানু বাগের মেজভাইয়ের দুই ছেলে! দু-জনের খোঁজেই তল্লাশি চালাচ্ছে সিআইডি।