West Medinipur Theft: পুলিশ পরিচয় দিয়ে টাকা ছিনতাইয়ের অভিযোগ, এলাকায় চাঞ্চল্য । Bangla News

পুলিশ পরিচয় দিয়ে ব্যবসায়ীর কর্মীর থেকে টাকা ছিনতাইয়ের অভিযোগ ঘিরে চাঞ্চল্য।গতকাল সন্ধেয় এই ঘটনা ঘটে মুচিপাড়ার লাট্টুপাড়ায়। পুলিশ সূত্রে দাবি, এক পাইকারি মাছ ব্যবসায়ীর কর্মী মালিকের কাছে ১০ লক্ষ টাকা নিয়ে যাচ্ছিলেন। অভিযোগ, সেই সময় কয়েকজন পুলিশ পরিচয় দিয়ে তাঁকে ঘিরে ধরে জোর করে টাকার ব্যাগ কেড়ে নেয়। পাইকারি মাছ ব্যবসায়ী মুচিপাড়া থানায় অভিযোগ দায়ের করেন। তদন্তে নেমে পুলিশ অন্যতম অভিযুক্ত সমীর হাজরা সহ ৫ অভিযুক্তকে গ্রেফতার করে। পুলিশ সূত্রে দাবি, উদ্ধার হয় ১০  লক্ষ টাকা। বিজেপির অভিযোগ, ধৃত সমীর হাজরা তৃণমূলের সক্রিয় কর্মী। এ নিয়ে এখনও তৃণমূলের প্রতিক্রিয়া মেলেনি।

 

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola