Jamuria News: বালি বোঝাই গাড়ি থেকে তোলাবাজি বিজেপি নেতার ! | ABP Ananda LIVE

ABP Ananda LIVE : বালি বোঝাই গাড়ি থেকে তোলাবাজির অভিযোগ গ্রেফতার জামুড়িয়ার বিজেপি নেতা । ধৃত বিজেপি নেতার নাম রাকেশ মাজি রাকেশের তোলাবাজির ভিডিও ভাইরাল হয় । এরপরই ওই বিজেপি নেতাকে গ্রেফতার করে পুলিশ । ধৃতের ৩ দিনের পুলিশি হেফাজতের নির্দেশ
আরও খবর...
বীরভূমের স্টোন কিং টুলু মণ্ডলের শ্বশুরবাড়িতে রাজ্য পুলিশের STF. পাড়ুইয়ে টুলু মণ্ডলের শ্বশুরবাড়িতে সন্দেহজনক ব্যাগের খোঁজ। ওই ব্যাগে টাকা থাকতে পারে বলে অনুমান STF-এর। জেলা পুলিশকে খবর দেয় রাজ্য পুলিশের STF. SDPO-এর নেতৃত্বে বিশাল পুলিশ বাহিনী পৌঁছেছে ঘটনাস্থলে। গোটা বাড়ি ঘিরে রেখেছে পুলিশ। শ্বশুরবাড়ির সঙ্গে টুলুর অন্যান্য আত্মীয়দের বাড়িতেও চলছে তল্লাশি। টুলুর আরও বিপুল সম্পত্তির খোঁজ মিলেছে, দাবি পুলিশের। ধৃত মিনার মণ্ডল ও টুলুর ২ ম্যানেজারকে জিজ্ঞাসাবাদের পর প্রকাশ্যে একাধিক তথ্য, দাবি পুলিশের। এর আগে টুলু মণ্ডলের ধৃত দ্বিতীয় ম্যানেজার নইমুদ্দিন মণ্ডলের ৬ দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দেয় আদালত।
কলকাতার একের পর এক থানা পরিদর্শনে মুখ্যমন্ত্রী। প্রথমে ওয়াটগঞ্জ থানায় যান শুভেন্দু অধিকারী। ওয়াটগঞ্জের পর একবালপুর থানায় গেলেন মুখ্যমন্ত্রী। থানার কাজ খতিয়ে দেখছেন পুলিশমন্ত্রী শুভেন্দু অধিকারী।