Tamluk News: চা খেতে গিয়ে বচসা, দোকানদারকে ছুরি মেরে খুন করার অভিযোগ। ABP Ananda Live
ABP Ananda | 23 Apr 2023 06:58 PM (IST)

চা খেতে গিয়ে বচসা, দোকানদারকে ছুরি মেরে খুন করার অভিযোগ। অভিযুক্ত যুবককে মারধর স্থানীয়দের, তুলে দেওয়া হল পুলিশের হাতে। পূর্ব মেদিনীপুরের তমলুকের খারুই এলাকার ঘটনা। চায়ের দোকানের মালিককে বুকে ছুরি মেরে খুনের অভিযোগ। 'দোকান বন্ধের সময় চা খেতে আসে যুবক, রাজি না হওয়ায় হামলা', অভিযোগ মৃতের স্ত্রীর। অভিযোগ অস্বীকার অভিযুক্তের