Coochbehar: কোচবিহারে অনুমোদন ছাড়াই বাড়ির ছাদে বসেছে মোবাইল টাওয়ার, তুঙ্গে রাজনৈতিক তরজা
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 16 Sep 2022 07:52 AM (IST)

কোচবিহারে অনুমোদন ছাড়াই বেশ কিছু বাড়ির ছাদে বসেছে মোবাইল টাওয়ার। এই অভিযোগে মোবাইল নেটওয়ার্ক সংস্থাগুলিকে নোটিস পাঠাচ্ছে পুর কর্তৃপক্ষ। পুরসভার দাবি, এর জেরে বছরে ১ কোটি টাকা রাজস্বের ক্ষতি হচ্ছে। আর এই নিয়ে তুঙ্গে উঠেছে রাজনৈতিক তরজা।