Sabujsathi Cycle: সবুজসাথী প্রকল্পে সাইকেল পেতে টাকা ? অভিযোগ ঘিরে তোলপাড়
সবুজসাথী প্রকল্পে সাইকেল পেতে পড়ুয়াদের থেকে টাকা নেওয়ার অভিযোগ উঠল ডায়মন্ড হারবারের একটি স্কুলের বিরুদ্ধে। টাকা না দিলে, দেওয়া হবে না সাইকেল, স্কুলের তরফে পড়ুয়াদের এমনই জানানো হয় বলে অভিযোগ। বিষয়টি খতিয়ে দেখার আশ্বাস দিয়েছেন জেলাশাসক।