West Burdwan News: সাংবাদিক পরিচয় দিয়ে তৃণমূল বিধায়কদের হুমকি দেওয়ার অভিযোগ, গ্রেফতার অভিযুক্ত
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 18 Jul 2022 11:03 AM (IST)

সাংবাদিক পরিচয় দিয়ে তৃণমূল বিধায়কদের হুমকি দেওয়ার অভিযোগ। পশ্চিম বর্ধমানের দুর্গাপুরের স্টিল টাউনশিপে গ্রেফতার অভিযুক্ত। ধৃতের দাবি, তিনি ভুল বোঝাবুঝির শিকার। ধৃতের ২ দিনের জেল হেফাজতের নির্দেশ আদালতের।