East Medinipur: পূর্ব মেদিনীপুরের তৃণমূলের পতাকা ছেঁড়ার অভিযোগ বিজেপির বিরুদ্ধে | ABP Ananda LIVE

পূর্ব মেদিনীপুরের ময়নার বাকচায় শুভেন্দু অধিকারীর সভার আগে তৃণমূলের পতাকা ছেঁড়ার অভিযোগ উঠল বিজেপির বিরুদ্ধে। হাইকোর্টের নির্দেশের পর, আজ দুপুরে ময়নার বাকচার ইজমালিচকে সভা করবেন শুভেন্দু। গতকাল থেকেই সভার প্রস্তুতি শুরু করেছে বিজেপি। তৃণমূলের অভিযোগ, শুভেন্দুর সভাস্থলের অদূরে তাদের পতাকা ছিঁড়ে দেন বিজেপি কর্মীরা। যদিও বিজেপির পাল্টা দাবি, সভা বানচাল করতেই নিজেরা পতাকা ছিঁড়ে তাদের নামে অপপ্রচার করছে শাসকদল। 

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola