Partha Chatterjee: শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলার পর এবার গ্রুপ ডি নিয়োগেও নাম জড়াল পার্থর। Bangla News

শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলার পর এবার গ্রুপ ডি নিয়োগেও নাম জড়াল পার্থর। ‘পার্থ চট্টোপাধ্যায়ের বাড়িতে তল্লাশিতে গ্রুপ ডি-র নিয়োগ সংক্রান্ত বেশকিছু নথি উদ্ধার’।কলকাতা হাইকোর্টে দাবি এনফোর্সমেন্ট ডিরেক্টরের।‘২০১৬-র গ্রুপ ডি স্টাফ নিয়োগের ফাইনাল রেজাল্ট, বেশকিছু অ্যাডমিট কার্ড উদ্ধার’। ‘পার্সোনালিটি টেস্টেরও কিছু নথি মিলেছে পার্থ চট্টোপাধ্যায়ের বাড়িতে’। ‘অনন্তদেব অধিকারীর লেটারপ্যাডে লেখা বেশকিছু গ্রুপ ডি-র চাকরিপ্রার্থীর নাম’। ‘আপার প্রাইমারির ৪৮ জন চাকরিপ্রার্থীর রোল নম্বর পাওয়া গিয়েছে’। পার্থ চট্টোপাধ্যায় গ্রুপ ডি স্টাফ নিয়োগের সঙ্গে যুক্ত ছিলেন, হাইকোর্টে দাবি ইডির

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola