✕
  • হোম
  • INDIA AT 2047
  • WB RESULT 2024
  • কলকাতা
  • উত্তরবঙ্গ
  • দক্ষিণবঙ্গ
  • পূর্ব বর্ধমান
  • হুগলি
  • উত্তর ২৪ পরগনা
  • বীরভূম
  • মালদা
  • ভারত
  • রাজ্য
  • ফুটবল
  • ক্রিকেট
  • আইপিএল
  • বিনোদন
  • খুঁটিনাটি
  • পুজো পরব
  • জ্যোতিষ
  • শিক্ষা এবং চাকরি
  • অটো
  • আন্তর্জাতিক
  • খবর
  • প্রযুক্তি
  • বাজেট
  • বিজ্ঞান
  • অফবিট
  • পডকাস্ট শো
  • লাইফস্টাইল
  • স্বাস্থ্য
  • উপযোগিতা
  • শারদোৎসব
  • মাধ্যমিকের ফল
  • উচ্চ মাধ্যমিকের ফল
  • IDEAS OF INDIA
  • যোগাযোগ করুন

MBBS Scam: MBBS-এ ভর্তি ঘিরেও উঠল অনিয়মের অভিযোগ। ABP Ananda Live

ABP Ananda  |  26 Sep 2023 09:26 AM (IST)
ABP News

MBBS-এ ভর্তি ঘিরেও উঠল অনিয়মের অভিযোগ। ভুয়ো জাতিগত শংসাপত্র দিয়ে তপশিলি উপজাতির জন্য নির্দিষ্ট আসনে তপশিলি জাতির পড়ুয়াকে ভর্তির অভিযোগ উঠল। জাতিগত শংসাপত্র ভুয়ো হলে তাঁদের ভর্তি বাতিল হবে। তাঁদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। বললেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্য়ায় (Abhijit Ganguly)। ভুয়ো জাতিগত শংসাপত্র দিয়ে বহু প্রার্থী সরকারি কলেজে পড়ার সুযোগ পাচ্ছেন বলে অভিযোগ। যাঁরা আদৌ তপশিলি উপজাতির অন্তর্ভুক্ত নন, তাঁরাও সেই কোটায় পড়ার সুযোগ পেয়ে যাচ্ছেন বলেও অভিযোগ। গতকাল ডিরেক্টর অফ মেডিক্যাল এডুকেশন (Director Of Mediacl Education), দেবাশিস ভট্টাচার্যকে আদালতে তলব করেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় Abhijit Ganguly)। সেই মতো আদালতে হাজির হন তিনি। কলকাতা মেডিক্যাল কলেজ, ন্যাশনাল মেডিক্যাল কলেজ, আরজি কর মেডিক্যাল কলেজ-সহ সংশ্লিষ্ট সব মেডিক্যাল কলেজের অধ্যক্ষদের থেকে মামলায় নাম থাকা বিতর্কিত পডুয়াদের নাম, ঠিকানা-সহ বিস্তারিত তথ্য তলব করেছেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। যাঁদের বিরুদ্ধে অভিযোগ উঠেছে, সেই পড়ুয়াদের মামলায় পক্ষ করার নির্দেশ দেন বিচারপতি। তাঁদের জাতিগত শংসাপত্রও তলব করা হয়েছে। জাতিগত শংসাপত্র ভুয়ো হলে, ভর্তি বাতিল করতে হবে বলে জানিয়েছেন বিচারপতি। তিনি জানিয়েছেন, শূন্যপদে সুযোগ পাবেন যোগ্য প্রার্থীরা। দোষী পড়ুয়াদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে বলেও হুঁশিয়ারি দিয়েছেন বিচারপতি। এই পড়ুয়াদের পরে ডেকে পাঠানো হতে পারে বলেও জানিয়েছেন তিনি। 

  • হোম
  • ভিডিও
  • জেলার খবর
  • MBBS Scam: MBBS-এ ভর্তি ঘিরেও উঠল অনিয়মের অভিযোগ। ABP Ananda Live

TRENDING VIDEOS

Breaking News : Lucknow में अरशद नाम के युवक ने अपनी मां समेत 4 बहनों की हत्या की1 Year ago

Sambhal News : जुमे की नमाज से पहले छावनी बना संभल...चप्पे-चप्पे पर नजर | Breaking News1 Year ago

Badrinath Dham Kapaat: आज से खुले बद्रीनाथ धाम के कपाट, दर्शन के लिए उमड़े श्रद्धालु | Uttarakhand2 Year ago

UP Politics: लोकसभा चुनाव में सपा-कांग्रेस का यूपी में क्या होगा, मंत्री Narendra Kashyap ने बताया2 Year ago

About us | Advertisement| Privacy policy
© Copyright@2026.ABP Network Private Limited. All rights reserved.